Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে দিশারী যুব ফোরাম এর উদ্যোগে কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপিত

রাফি ইসলাম || কুড়িগ্রাম সদর

আমি কন্যাশিশু, সাহসে লড়ি , দেশের জন্য কাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিশারী যুব ফোরাম এর উদ্যোগে এবং এসবিসি প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপি সহযোগিতায় কন্যাশিশু-২০২৫ দিবস উপলক্ষে চিএাঅঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, প্রেরনা চিসিম প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সঞ্জীব গাইন সিনিয়র প্রোগ্রাম অফিসার, মারিও মার্ডি প্রোগ্রাম অফিসার,মনি দিও স্পনসরশীপ চাইল্ড প্রটেকশন, জেমস উজ্জ্বল শিকদার প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং দূর্বার যুব ফোরাম এর সভাপতি চাঁদ, মাইদুল, নুপুর সহ ফোরাম সদস্যবৃন্দ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী।

উল্লেখ্য চিএাঅঙ্কন প্রতিযোগিতায় ২৫জন কন্যাশিশু অংশগ্রহণ করেন। এসময় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় , বাল্যবিবাহ,শিশু নির্যাতন নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

Exit mobile version