হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে তেঁতুল গাছের মগডালে আবারও গৃহবধূ, নামাতে গেলেই পুকুরে ঝাঁপ

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুরে আবারও তেঁতুল গাছের মগডালে উঠে আলোচনায় এসেছেন সাজেদা বেগম (৫০) নামে এক নারী। সোমবার সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, বাড়ির পাশের একটি উঁচু তেঁতুল গাছের চূড়ায় তাকে বসে থাকতে দেখে এলাকাবাসী অবাক হয়ে যান। খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ তাকে দেখতে সেখানে ভিড় করেন। একপর্যায়ে গাছ থেকে নামানোর চেষ্টা করা হলে তিনি নিচে না নেমে সরাসরি পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে পুকুরের পানি পেরিয়ে স্বাভাবিকভাবে চলে যান।

সাজেদা বেগম স্থানীয় আবু সাঈদের স্ত্রী। পরিবারের দাবি, তিনি এর আগেও একাধিকবার এমন আচরণ করেছেন। গত ৬ মে নিখোঁজ হওয়ার পর একই গাছের মগডাল থেকে তার খোঁজ পাওয়া যায়। সেদিনও তাকে উদ্ধার করতে গিয়ে একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।

এদিকে বারবার একই গাছে ওঠা এবং উদ্ধার চেষ্টার সময় পুকুরে ঝাঁপ দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে রহস্যজনক হিসেবে দেখছেন।

Exit mobile version