Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে টিআরসি নিয়োগ-২০২৬ লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | হামার কুড়িগ্রাম

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ (ফেব্রুয়ারি ব্যাচ) এর লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিয়োগ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে আজ ২৬ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৪টা ৩০ মিনিটে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেডে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম উপস্থিত থেকে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে লিখিত পরীক্ষা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাঠ পর্যায়ের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৭ এপ্রিল ২০২৬ সকাল ৭টার মধ্যে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের বাইরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রার্থীদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় সকল চেকিং কার্যক্রম সম্পন্ন করে যথাযথ নিয়ম অনুসরণ করে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

Exit mobile version