বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড স্থাপন বন্ধের দাবিতে গ্রীন ভয়েস-এর মানববন্ধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

কুড়িগ্রামে গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড ও বিলবোর্ড স্থাপনের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।আজ (বুধবার) বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গ্রীন ভয়েসের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনটি সঞ্চালনা করেন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি সৌরভ বাবু। বক্তারা বলেন, গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড স্থাপন শুধু গাছেরই ক্ষতি করে না, বরং সামগ্রিক পরিবেশের জন্য বড় ধরনের হুমকি তৈরি করে।

বিজ্ঞাপন

এসময় গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য রাইসুল ইসলাম নোমান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ইস্তেহারে পরিবেশ সংরক্ষণকে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে।” তিনি পরিবেশ রক্ষায় নীতিনির্ধারকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা প্রশাসনের প্রতি শহরজুড়ে গাছে ঝুলন্ত সব বিলবোর্ড ও সাইনবোর্ড দ্রুত অপসারণের অনুরোধ জানান। পাশাপাশি ভবিষ্যতে কেউ গাছের গায়ে পেরেক ঠুকে সাইনবোর্ড স্থাপন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]