Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ক্যাডেট এএসআই নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় পুলিশ লাইন্স কুড়িগ্রামের মাল্টিপারপাস ড্রিলশেডে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

এ সময় তিনি মেধাবী ও যোগ্য প্রার্থীদের স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাংলাদেশ পুলিশে নিয়োগ নিশ্চিত করতে পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

ব্রিফিং প্যারেডে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর মাঠ পর্যায়ের পরীক্ষা আগামী ১৮ থেকে ২০ জুন অনুষ্ঠিত হবে। সকল প্রার্থীকে ১৮ জুন সকাল ৭টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ লাইন্স কুড়িগ্রামের প্রধান ফটকের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।

Exit mobile version