Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজনে ২দিন ব্যাপি দৃষ্টিভঙ্গির রুপান্তর বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রকিবুল ইসলাম রাফি

কুড়িগ্রাম সদর উপজেলায় এিমোহনি মাদার তেরেসা শিশু বিদ্যালয় হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সামাজিক ক্ষমতায়নে ২দিন ব্যাপি দৃষ্টিভঙ্গির রুপান্তর বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টা থেকে এই প্রশিক্ষণ আরম্ভ হয় । এসময় প্রধান উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক রনি উপ -পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রাম এবং প্রেরনা চিসিম এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সঞ্জীব গাইন সিনিয়র প্রোগ্রাম অফিসার, মারিও মার্ডি প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহ কুড়িগ্রাম সদর উপজেলার ২৪জন ধর্মীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় প্রশিক্ষণ এ ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আত্মমুল্যায়ন, দায়িত্বশীলতা, স্বপ্ন দেখা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আলোচনা করা হয় ।

Exit mobile version