Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে এনসিপির সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম জেলা পরিষদ অডিটরিয়ামে “গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের” দাবিতে জেলা ও উপজেলা সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কুড়িগ্রাম জেলা কমিটির প্রধান সমন্বয়ক মুকুল মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক (দক্ষিণাঞ্চল) এস. এম. শাহরিয়ার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মোরসালিন, যুগ্ম সদস্য সচিব আরিফ হোসেন, জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদ প্রমুখ।

সভা শেষে বাদ জুমা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারে এক গণসংযোগ কর্মসূচি চালান এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

Exit mobile version