বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব শীর্ষক সেমিনার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাকির হোসেন শামীম ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে ‘ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আশার স্তম্ভের উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পূর্ব শিববাড়ী গ্রামের ঈদগাহ মাঠে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। এসব আয়োজনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটিতে এক ধর্মীয় ও শিক্ষামূলক আবহ সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকরেন। অংশগ্রহণকারীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি ছিলেন উলিপুর মসজিদুল হুদার খতিব মাওলানা মোঃ আনসার আলী । বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালতীবাড়ী দিগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উলিপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন, কামাল খামার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, কৃষ্ণমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মাওলানা শাহিদুল ইসলাম, নাজিরেরটারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সবুজ, জনাব জোনায়েদ কামাল, আশরাফুল আলম, আব্দুল মোত্তালিব সহ আরো অনেকে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ‘ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব’ তুলে ধরে আলোচকেরা বলেন, “ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের প্রথম যে আয়াত মানবজাতির কল্যাণের জন্য অবতীর্ণ করেছেন, তা ছিল শিক্ষা অর্জনের নির্দেশ স্বরুপ। আর অবতীর্ণকৃত প্রথম শব্দ ছিল ‘ইকরা্’ যার অর্থ পড়।”

অনুষ্ঠান শেষে সারা মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]