রাফি ইসলাম ।। কুড়িগ্রাম সদর
কুড়িগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আওতাধীন সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন,,কুড়িগ্রাম জেলা-২ আসনের মাটিও মানুষের নেতা হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আল্লামা নুর বখত মিয়া এবং
ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি জননেতা মাওলানা হাফিজুর রহমান,ছাত্র আন্দোলন জেলা সাংগঠনিক সম্পাদক
কে এম.এম আবুল হাসান এবং সাজ্জাদ হোসেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবিদুল ফুয়াদ সদর থানা, রাব্বি হাসান সভাপতি বেলগাছা ইসলামী ছাএ আন্দোলন বাংলাদেশ সহ আরো অনেকে।
এ সময় মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বকর নিজেই প্রথম গ্রুপ নির্নয় করে ক্যাম্পেইনের উদ্বোধন করেন । এসময় উপস্থিত ব্যক্তিরা বলেন , ইসলামী ছাএ আন্দোলন বাংলাদেশ মানুষের জন্য কাজ করে । মানুষের বিপদে আপদে ইসলামী ছাএ আন্দোলনকে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাজ্জাদ হোসেন প্রতিষ্ঠাতা সভাপতি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন তার বক্তব্যে বলেন, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ও ব্লাড ডোনেট সহ অসংখ্য সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত করছে এবং এই কাজগুলি সামনে অব্যাহত থাকবে এবং কাজগুলো করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন

