Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের হাসান জিহাদী নির্বাচিত হলেন The Eco Leaders প্রশিক্ষণে

কুড়িগ্রামের পরিবেশ আন্দোলনের কর্মী হাসান জিহাদী নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন The Eco Leaders প্রশিক্ষণ কর্মশালায়। এটি আয়োজিত হচ্ছে The Earth ও ব্রিটিশ হাই কমিশন এর যৌথ উদ্যোগে। আগামী ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর টানা তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়, অভিজ্ঞতা অর্জন এবং পরিবেশবান্ধব নেতৃত্বের যাত্রায় অবদান রাখার সুযোগ পাবেন।

হাসান জিহাদী বলেন, “কুড়িগ্রাম অঞ্চল থেকে পরিবেশ নিয়ে কথা বলার ও কাজ করার সুযোগ পাওয়ায় আমি আনন্দিত। দীর্ঘদিনের পরিবেশ আন্দোলনের কিছুটা স্বীকৃতি এবার মিললো বলেই মনে হচ্ছে।”

আয়োজকরা জানিয়েছেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কাছ থেকে ইকো-ফ্রেন্ডলি বিজনেস আইডিয়া সংগ্রহ করা হবে। যেসব আইডিয়া সৃজনশীল এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর প্রভাব ফেলতে সক্ষম হবে, তাদেরকে ভবিষ্যতে ফান্ডিং করার পরিকল্পনা রয়েছে।

হাসান জিহাদী কুড়িগ্রামের মানুষের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সবার কাছে সৃজনশীল পরিবেশবান্ধব ব্যবসায়িক ধারণা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Exit mobile version