বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের মেয়ে অনুশ্রী রায়ের জাতীয় সাফল্য: দেশাত্মবোধক গানে দেশের সেরা, নজরুল গীতিতে তৃতীয়

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ:

কুড়িগ্রামের কৃতী শিক্ষার্থী অনুশ্রী রায় (গুড়িয়া) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। দেশাত্মবোধক গানে সারা বাংলাদেশে প্রথম স্থান এবং নজরুল গীতিতে তৃতীয় স্থান অর্জন করে সে কুড়িগ্রাম জেলা, রংপুর বিভাগ ও সমগ্র দেশের জন্য গৌরব বয়ে এনেছে।

এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ আয়োজিত অনুষ্ঠানে অনুশ্রী রায় (গুড়িয়া) মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করে।

বিজ্ঞাপন

এর আগে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে অনুশ্রী। গত ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশাত্মবোধক গান বিভাগে প্রথম স্থান এবং নজরুল সঙ্গীত বিভাগে তৃতীয় স্থান অর্জন করে সে।

অনুশ্রী রায় বর্তমানে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার জন্ম কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাপারভিটা মণ্ডলের হাট এলাকায়। শৈশবের একটি বড় সময় কেটেছে ঢাকার স্বামীবাগ আশ্রম সংলগ্ন এলাকায়। শিক্ষাজীবনের শুরু কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে মায়ের কর্মস্থল পরিবর্তনের কারণে পরিবার রংপুরে স্থানান্তরিত হলে সেখানেই তার পড়াশোনা ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকে।

ছোটবেলা থেকেই গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও ভাগবত পাঠের প্রতি গভীর আগ্রহ ছিল অনুশ্রীর। কক্সবাজারের ‘সৃজন সংগীত ভুবন’-এ প্রশিক্ষক প্রিয়া দত্তের তত্ত্বাবধানে তার সংগীতের হাতেখড়ি হয়। পরবর্তীতে রতন কুমার সরকার ও পুষ্পজিত রায়ের কাছ থেকেও সংগীতের নানা দিকনির্দেশনা পেয়েছে সে।

ইতোমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে অনুশ্রী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি ‘নতুন কুঁড়ি’সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে।

অনুশ্রীর মা মনিকা রায় বলেন, “মেয়ের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। তার শিক্ষক-শিক্ষিকা, শুভাকাঙ্ক্ষী এবং যারা তাকে উৎসাহ দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই যেন তার জন্য আশীর্বাদ করেন, সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারে।”

সঙ্গীত প্রশিক্ষক প্রিয়া দত্ত বলেন, “অনুশ্রী অত্যন্ত মেধাবী, নিষ্ঠাবান ও পরিশ্রমী। তার এই অর্জন আমাদের সবার জন্য গর্বের। জাতীয় পর্যায়ে সে যে সাফল্য দেখিয়েছে, তা তার দীর্ঘদিনের সাধনা ও পরিশ্রমের ফল।”

অনুশ্রীর বাবা কমল কান্তি রায় বলেন, “মেয়ের এই সাফল্যে আমরা গর্বিত। সে যেন ভবিষ্যতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেজন্য সবার আশীর্বাদ কামনা করছি।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে অনুশ্রী শুধু তার পরিবার নয়, কুড়িগ্রাম, রংপুর বিভাগ এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্যও গৌরব বয়ে এনেছে। তার এই অর্জনে শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানাচ্ছেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা ও আশীর্বাদ করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]