ডেস্ক নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের সকল ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার কার্যালয়, কুড়িগ্রাম থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২, কুড়িগ্রাম-৩ ও কুড়িগ্রাম-৪ আসনের আওতাধীন সকল ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ পরিচালনাসংশ্লিষ্ট এলাকা ধূমপানমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে।
নির্দেশনাটি যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার (জাতীয় সংসদ নির্বাচন), কুড়িগ্রাম স্বাক্ষরিত নির্দেশনা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।

