বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ক্যাসিনো সম্রাট জিয়া; যৌথবাহিনির হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

সারা বাংলাদেশে জুয়া ও ক্যাসিনো বন্ধ ও অপরাধীদের ধরতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার সময় কুড়িগ্রামে ক্যাসিনো খেলার অভিযোগ উঠেছে সম্রাট মোঃ জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকরা তীব্র নিন্দা জানিয়েছে। তারা দ্রুত জিয়াকে আইনের আওতায় এনে যুবসমাজকে জুয়ার প্রলোভন থেকে রক্ষার দাবি করছেন এবং যৌথবাহিনির হস্তক্ষেপ কামনা করছেন।
জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কাঠমিস্ত্রি মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ জিয়াউর রহমান জিয়া নিম্নবিত্ত পরিবারের সন্তান হলেও বিলাসী জীবনযাপন ও কোটি টাকা খরচের মাধ্যমে জনমনে উদ্বেগ সৃষ্টি করেছেন। মাত্র তিন বছরে তিনি রংপুর শহরে জমি কিনেছেন, সপ্তাহে বিদেশ ভ্রমণ করেছেন এবং সমাজে বেপরোয়া জীবনযাপন করছেন। ভিআইপি ব্যক্তিদের সঙ্গে তার উঠাবসা স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি করেছে।


জিয়ার এই কর্মকাণ্ডের কারণে ওই এলাকার শতাধিক যুবক নিঃস্ব হয়ে পড়েছে। অভিভাবকরা জানাচ্ছেন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। সমাজ নষ্টের মূল কারণ জিয়াউর রহমান জিয়া। তাকে দ্রুত আইনের আওতায় আনা উচিত।


ক্যাসিনোর সাথে জড়িত বেগমগঞ্জ ও মোল্লাহাটের বাসিন্দা মোঃ আলমগির বাবু, ওরফে ক্যাকরা বাবুসহ এই চক্রটি এলাকায় ‘ক্যাসিনো সিন্ডিকেট’ নামে পরিচিত।

বিজ্ঞাপন


নিঃস্ব হওয়া পরিবারের সদস্য মোঃ জাহিদ জানিয়েছেন,জিয়া ১৫ দিনের মধ্যে লাখপতি হওয়ার স্বপ্ন দেখান। প্রথমে ক্যাসিনো একাউন্ট খোলার জন্য ৪৩ হাজার টাকা নেন, পরে পর্যায়ক্রমে প্রায় ১৪ লাখ টাকা ক্যাসিনোতে হারাই। ঋণ ও ধারদেনার মানুষের কাছে মিথ্যা বলে টাকা নিয়ে সব ক্যাসিনোতে শেষ করি। দোকানের ফ্রিজ বিক্রি করেও টাকা দিই। ক্যাসিনোর প্রলোভনে পড়ে এখন আমি ঋণের চাপে পলাতক।


অনুসন্ধানে আরও জানা যায়,ক্যাসিনো সম্রাট মোঃ জিয়াউর রহমান জিয়া বেগমগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


সচেতন সমাজের প্রতিনিধিরা, আবু তাহের, বাবলু ও শফিকুল ইসলাম হৃদয় উল্লেখ করেছেন, কুড়িগ্রামের জেলাবাসীর নিরাপত্তা ও যুবসমাজের ভবিষ্যৎ রক্ষার জন্য ক্যাসিনোর এই সম্রাটকে দ্রুত আইনের আওতায় আনা অপরিহার্য। যৌথবাহিনির হস্তক্ষেপ জরুরি।


কুড়িগ্রামের যুবসমাজ ও অভিভাবকরা মনে করছেন, দ্রুত আইন প্রয়োগ করা না হলে এলাকার আরও মানুষ জুয়ার লুণ্ঠনের শিকার হবেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]