বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কচাকাটায় ২০২৬ সালের নবাগত হাজীগণের সংবর্ধনা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃআবু সাঈদ ইসলাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা ২০২৬ সালের নবাগত হাজীগণকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে হিযবুল আরাফাত কচাকাটা থানা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. খোদাদাদ হোসেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর প্রতিনিধি, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কচাকাটা সাব-জোনাল অফিসের এ.জি.এম. এবং পশ্চিম পয়রা দাগ আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল মান্নান।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলদিয়া, কেদার, বল্লভেরখাস, কচাকাটা ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা মুফতী হানিফ উদ্দিন, সভাপতি, হিযবুল আরাফাত কচাকাটা থানা এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, গোলেরহাট ফাজিল মাদরাসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম ও আলহাজ মোহাম্মদ শামসুল হুদা।
আলোচনা সভায় বক্তারা পবিত্র হজের শিক্ষা, আত্মশুদ্ধি, ত্যাগ, তাকওয়া এবং ইসলামের মানবিক আদর্শ সমাজে বাস্তবায়নে হাজীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, হজের মাধ্যমে অর্জিত নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করে।

পরে নবাগত হাজীগণকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, আন্তরিকতা এবং বিপুল সংখ্যক মুসল্লি ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা আয়োজকদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]