বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কচাকাটায় শীতার্তদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র উপহার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ আবু সাঈদ ইসলাম || নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা মেডিকেল জোনের উদ্যোগে এবং কচাকাটা থানা শাখার আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) কাইয়ারচর মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কচাকাটা থানা ছাত্রশিবির সভাপতি মাহমুদুন্নবী আতিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি দেশপ্রেমী সংগঠন। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও দারিদ্রপীড়িত মানুষের জীবনমান উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই মানবিক কার্যক্রমেরই একটি অংশ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা আমীর মাওলানা এনামুল হক। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]