হামার কুড়িগ্রাম

একদিনে মসজিদের নির্মাণকাজ ও সার্বজনীন শ্মশানের উদ্বোধন করলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ পৃথক দুটি অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর উপজেলার সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ভবনের নির্মাণকাজ এবং রাজারহাট উপজেলার সোনাবর আমতলা সার্বজনীন শ্মশানের শুভ উদ্বোধন করেছেন।

প্রথমে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লিদের সঙ্গে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং মসজিদের সার্বিক উন্নয়ন, এলাকার শান্তি-সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়, যেন এই মসজিদ দ্বীনের খেদমত, ইবাদত-বন্দেগি এবং এলাকার মানুষের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণের কেন্দ্র হিসেবে কবুল হয়।

পরে তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের সোনাবর আমতলা সার্বজনীন শ্মশানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সার্বজনীন এই শ্মশান এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষের শেষকৃত্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ করবে।

Exit mobile version