বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে ৩০ তম বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত 

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

মাইনুল ইসলাম

“উলিপুর বইমেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা”—এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৩০,তম উলিপুর বইমেলা। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাত দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়।উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানিকতা শুরু হয়,এর পরপরই অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন উলিপুর উপজেলা ২৭ কুড়িগ্রাম -৩ এর মাননীয় সংসদ সদস্য, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।ফ্রেন্ডস ফেয়ারের কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য জেয়াদুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য প্রদান করেন কমিটির সদস্য জুলফিকার আলী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এ কে এম সফিকুল ইসলাম। প্রতিষ্ঠাতা পরিচালক, একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল, উলিপুর কুড়িগ্রাম।শিক্ষক উম্মে হাবিবা পলি ও তাসনুভা চৌধুরী এশা।উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রেন্ডস্ ফেয়ারের স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য তাসফিয়া তাসনিম জাহাজ।রংপুর বিভাগের অন্যতম এই প্রাচীন ও ঐতিহ্যবাহী বইমেলায় প্রতিদিনের কর্মসূচিতে থাকছে,স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা।প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।উল্লেখ্য যে, উলিপুর ফ্রেন্ডস্ ফেয়ার আয়োজিত এই বইমেলাটি বাংলাদেশের মফস্বল পর্যায়ের বইমেলার পথিকৃৎ হিসেবে সর্বজনস্বীকৃত। মেলাটি আগামী সাত দিনব্যাপী স্থানীয় বইপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের পদচারণায় মুখরিত থাকবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 20

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]