জাহিদ হাসান।। হামার কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সা জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি গোলজার হোসেন (২৫) ও সবুজ মিয়া (২১) ফুলবাড়ী উপজেলার চন্দখানা এলাকার বাসিন্দা এবং রাসেল মিয়া (২৩) বুড়ির চর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ডিবি জানায়, বুধবার (২৭ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আনন্দ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি’র ওসি বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।
বিজ্ঞাপন
পোস্ট টি পড়া হয়েছে : 773
বিজ্ঞাপন

নভেম্বর 5, 2026
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

নভেম্বর 4, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]