হামার কুড়িগ্রাম

উলিপুরে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার এলাকা থেকে মোছা. রুনা আক্তার (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উলিপুরের দুর্গাপুর বাজার এলাকা থেকে রুনা আক্তার নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

রুনা আক্তারের বাবার নাম মো. ওহাব মিয়া এবং মায়ের নাম মাহফুজা। তাদের বাড়ি দুর্গাপুর বাজার এলাকায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি রুনা আক্তারের সন্ধান পেয়ে থাকলে বা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

নিখোঁজ রুনার সন্ধান পেলে যোগাযোগ:
📞 ০১৭৮৬৯৭০৪২৫

রুনার সন্ধানে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।

Exit mobile version