বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু:

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক বিরোধের জেরে ভাগিনার আঘাতে মামার মৃত্যুর ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের টিটামার পাড়া এলাকায় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আনিছুর রহমান (৪৮) তার মামা খায়রুল হক (৬৫)-এর মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন খায়রুল হক।


পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পরপরই কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, পিপিএম-এর নির্দেশনায় উলিপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠিটিও উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন


এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম জানান,
“পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও অন্য কেউ জড়িত আছে কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম চলমান আছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]