Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

শাহজাহান খন্দকার || উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতের দিকে নিজ দোকানে কাজ করার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খোয়াজ খামার গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক বছর আগে আসাদুল চৌমহোনী বাজারে একটি ওয়েল্ডিং ওয়ার্কশপ চালু করেন। রোববার রাতে তিনি দোকানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেরুল ইসলাম বলেন, “রাতে ওই যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

Exit mobile version