ডেস্ক নিউজ
কুড়িগ্রামের উলিপুরে ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় পিংকি নাইট কোচের সঙ্গে চিলমারী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
বুধবার (১৭ জুন) সংঘটিত এ দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ মোট ৫ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।






