বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান, উলিপুর

একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপুর শহরের যানজট নিরসনে বিকল্প বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে উলিপুরের সর্বস্তরের মানুষের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তীব্র তাপদহ উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ব্যবসায়ী, পেশাজীবি ও শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা সড়কের দুই পাশে আধা কিলোমিটার ব্যাপী মানববন্ধন রচনা করে।

‎মানববন্ধনে উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারী মাও. নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির অ্যাড. কামাল কবির লিটন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু সহ বিভিন্ন শ্রেণি পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

‎বক্তারা বলেন, যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে পৌরসভার ‘হ্যালিপ্যাড থেকে আমিন মোড়’ পর্যন্ত ৬৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৩ দশমিক ২ কি.মি বাইপাস সড়ক নির্মানের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়। যা একনেক কর্তৃক অনুমোদন করা হয়েছে। কিন্তু নানান জটিলতায় দীর্ঘদিন ধরে দরপত্র আহবান না করায় থমকে গেছে বাইপাস নির্মানের কাজ। এদিকে পৌর শহরে তীব্র যানজটের কারণে জরুরী মহুর্তে এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসকে দাঁড়িয়ে থাকতে হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও অপেক্ষা করতে হয়। কিছুদিন পূর্বে যানজটের কারণে এ্যাম্বুলেন্সেই এক শিশুর করুন মৃত্যু হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দর ও মাওলানা ভাষানী সেতুর সাথে দ্রুত যোগাযোগর অন্যতম মাধ্যম হচ্ছে এই সড়কটি। কিন্তু শহরের মাঝ দিয়ে অবস্থিত এই সড়কটিতে প্রতিনিয়ত যানজটের কারনে ব্যাঘাত হচ্ছে যাতায়াত ব্যবস্থা। বিকল্প বাইপাস সড়কটি নির্মান করা হলে মানুষের দূর্ভোগ থাকবে না বলে বক্তারা জানান।

‎অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী বলেন, কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারণে থমকে গেছে বাইপাস সড়ক উন্নয়নের কাজ। একনেক থেকে অর্থ বরাদ্দ করা হলেও সংশ্লিষ্টদের অবহেলার কারনে বাইপাস নির্মানের কাজ বাতিল হলে উলিপুরের জনগণ তা মেনে নিবে না। দ্রুত বাইপাস সড়কের কাজ শুরু করা না হলে এর চেয়েও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

‎এ ব্যাপারে মুঠোফোনে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, উলিপুরের বাইপাস সড়ক নির্মানের বিষয়টি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নজরে রয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে এবং বাইপাস সড়কের কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]