মোঃ মাইনুল ইসলাম, উলিপুর
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৩ নম্বর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ সামুদ আলী। সভা সঞ্চালনা করেন মো. মোস্তাফিজুর রহমান।
সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং জনগণের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।
উলিপুর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. হায়দার আলী মিয়া বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দল কাজ করে যাচ্ছে।
উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল বলেন, শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আরেক যুগ্ম আহ্বায়ক আলহাজ আবেদ আলী সরদার বলেন, ‘বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মামলা, হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।’ তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত করা এবং মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির অন্যতম লক্ষ্য।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নূর আলম মেম্বার বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে উলিপুর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শহিদুর রহমান বলেন, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে এবং তৃণমূলকে শক্তিশালী করতে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও জোরদার করা প্রয়োজন।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উলিপুর উপজেলা শাখার সদস্যসচিব মো. রাজ্জাকুল ইসলাম রিপনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ সময় দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. আনিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ বুলু, আব্দুল মোতালেব সরকার, মোস্তাফিজার রহমান, খাইরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল নেতারা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দলের সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক ঐক্য গুরুত্বপূর্ণ।

