বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার, উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক কুলি শ্রমিকের অসাধারণ উদ্যোগে নির্মিত একটি কাঠের সেতু বদলে দিয়েছে স্থানীয় মানুষের জীবনযাত্রা। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে চলা দুর্ভোগের অবসান ঘটিয়েছে এই মানবিক উদ্যোগ, যা ইতোমধ্যে এলাকায় প্রশংসার ঝড় তুলেছে।

উলিপুর পৌরসভা-এর জোনাইডাঙ্গা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিম নিজের সীমিত সামর্থ্য দিয়েই অসম্ভবকে সম্ভব করেছেন। প্রায় ২৫ বছরের কষ্টার্জিত সঞ্চয়, একটি মোটরসাইকেল বিক্রির টাকা, একটি খাসি বিক্রি এবং কিছু ঋণ মিলিয়ে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে তিনি বুড়ি তিস্তা নদী-এর ওপর ১২০ ফুট দীর্ঘ একটি কাঠের সেতু নির্মাণ করেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এতদিন এই এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা ছিল উলিপুর রেলস্টেশনের পাশের একটি পুরনো ও ঝুঁকিপূর্ণ রেলসেতু। সেটি ছিল চলাচলের জন্য অত্যন্ত অনুপযোগী এবং বিপজ্জনক। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো সাধারণ মানুষকে।

বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ রোগী ও দিনমজুরদের জন্য এই পথ ছিল চরম ভোগান্তির। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। অনেক সময় মানুষ পা পিছলে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

নতুন এই কাঠের সেতু নির্মাণের ফলে এখন এলাকাবাসী নিরাপদ ও সহজে চলাচল করতে পারছেন। আশপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন এই সেতু ব্যবহার করছেন, যা তাদের দৈনন্দিন জীবনকে অনেকটাই স্বস্তিদায়ক করে তুলেছে।

গত ১৭ এপ্রিল আব্দুল করিমের মায়ের হাত দিয়ে সেতুটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সেতুর নিচে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সবাই করিমের এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।

এ বিষয়ে আব্দুল করিম বলেন, “এখানকার রেল ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। মাঝেমধ্যে এসে দেখতাম মানুষ কত কষ্ট করে যাতায়াত করছে। অনেক সময় দুর্ঘটনাও ঘটত। অনেক জনপ্রতিনিধি আসলেও কেউ কোনো উদ্যোগ নেয়নি। তাই অনেক দিনের স্বপ্ন ছিল এখানে একটি সেতু নির্মাণ করবো। কুলির কাজের টাকা, মোটরসাইকেল বিক্রি, খাসি বিক্রি ও ঋণের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছি।”

স্থানীয়রা বলছেন, একজন সাধারণ শ্রমিকের এমন উদ্যোগ শুধু একটি সেতুই নয়, বরং এটি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বীকৃতি দিয়ে স্থায়ী একটি সেতু নির্মাণে এগিয়ে আসবে।

এ ঘটনাটি প্রমাণ করে—ইচ্ছা ও মানবিকতা থাকলে সীমাবদ্ধতাও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে না। আব্দুল করিমের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]