বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে উন্নয়ন ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার সালেহীর মতবিনিময়

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

‎কুড়িগ্রামের উলিপুরে উন্নয়ন ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উলিপুর বণিক সমিতির হলরুমে প্রায় দুই ঘন্টা ব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে ব্যারিস্টার সালেহী উলিপুর উন্নয়ন ফোরামের ব্যানারে সমৃদ্ধ উলিপুর গড়তে তার পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

‎সভায় জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী এবং ফরেন অ্যাফেয়ার্স টিম (ইউরোপ) এর মেম্বার ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তার ১০ টি পরিকল্পনার কথা জানান। সেগুলো হলো: ফাইভ জিরো প্রকল্পের উলিপুর, শিক্ষিত ও দক্ষ উলিপুর, কর্মসংস্থান সমৃদ্ধ উলিপুর, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনের উলিপুর, আধুনিক সংযোগ ও পর্যটনের উলিপুর, স্বাস্থ্যকর ও সুরক্ষিত উলিপুর, স্মার্ট কৃষি ও সমৃদ্ধ বাজার অর্থনীতির উলিপুর, স্বনির্ভর চর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উলিপুর, সুশাসন, স্বচ্ছতা ও ন্যায়ভিত্তিক উলিপুর এবং নিরাপদ ও সহিংসতামুক্ত উলিপুর।

বিজ্ঞাপন

‎সাংবাদিকদের সালেহী বলেন, দশটি আস্পেক্টে উলিপুরের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে তিনি ইতিমধ্যে উলিপুর উন্নয়ন ফোরামের মাধ্যমে কাজ শুরু করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নতুন বাংলাদেশে, নতুন ভাবে আমাদের কুড়িগ্রাম-৩ আসনকে সাজাতে হবে। নির্বাচিত হই আর না হই, আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে সমৃদ্ধ উলিপুর গড়তে আমি নিরলসভাবে কাজ করে যাবো।

‎এ সময় জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলার আমির মাওলানা মশিউর রহমান, পৌর আমির কামাল কবির লিটন,  কুড়িগ্রাম জেলা জামায়াতের সুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, প্রভাষক খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম এবং উলিপুর উন্নয়ন ফোরামের শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময়ে উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিমী, সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্ত সহ প্রেসক্লাবের ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]