Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে ইয়াবা সেবনের সময় আটক, ৫০০ টাকা জরিমানা ও ৫ দিনের কারাদণ্ড

নুর মোহাম্মদ (রোকন) , উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় ওয়ানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানের সংশ্লিষ্টরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মাদারটারী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় ওয়ানুর রহমানকে আটক করা হয়।

আটক ওয়ানুর রহমান মাদারটারী গ্রামের আকবর আলীর ছেলে।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Exit mobile version