নিউজ ডেস্ক
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উলিপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন তাসভীর উল ইসলাম। এক বার্তায় তিনি বলেন, নির্বাচনে মানুষের ভালোবাসা, উৎসাহ ও উদ্দীপনা তাকে আবেগাপ্লুত করেছে।
তিনি উল্লেখ করেন, ভোটের ফলাফল পরবর্তী রেজাল্টের সঙ্গে তার কোনো সামঞ্জস্যতা ছিল না এবং হার–জিত বড় বিষয় নয়। উলিপুরের সন্তান ও প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সকল ভোটারকে অভিনন্দন জানান।
তাসভীর উল ইসলাম আরও বলেন, নবনির্বাচিত জনপ্রতিনিধির অধীনে উলিপুরের উন্নয়ন সঠিকভাবে হোক—এটাই তার প্রত্যাশা। তিনি উলিপুরবাসীর অব্যাহত ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, তাসভীর উল ইসলাম চেয়ারম্যানস উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

