কে.এম মামুন অর-রশিদ || রাজারহাট
রাজারহাট সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজের ১০ জন শিক্ষার্থীর ফর্ম ফিলাপে আর্থিকভাবে সহযোগিতা করেছে সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য নিজামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আর্থিক সহযোগিতা প্রাপ্ত সবাই মীর ইসমাঈল হোসেন কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স ২য় বর্ষের পরীক্ষার্থী।
এদিকে শিক্ষার্থীদের ফর্ম ফিলাপে আর্থিকভাবে সহযোগিতা করে সাধারণ শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছে ছাত্র সংগঠনটি। মীর ইসমাঈল হোসেন কলেজের শিক্ষার্থী আবু তালহা বলেন, ‘অস্বচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করে ছাত্রদল ক্যাম্পাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা প্রত্যাশা, ক্যাম্পাসের প্রত্যেকটা ছাত্র সংগঠন শিক্ষার্থীদের প্রয়োজনে ছাত্রদলের মতো এভাবে পাশে দাঁড়াবে।’
শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার বিষয়ে সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজ ছাত্রদলের ১নং আহবায়ক সদস্য ফরহাদ হোসেন সোহাগ বলেন, ‘ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব ছাত্র সংগঠন। এখানে সবার আগে শিক্ষার্থীদের মতামত ও চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়। ছাত্রদল শিক্ষার্থীদের পাশে সব সময় ছিল, ভবিষ্যতেও সব ধরনের প্রয়োজনে পাশে থাকবে, ইনশাল্লাহ।’
সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আকরামুল হক বলেন, ‘মীর ইসমাইল কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং যেকোনও প্রয়োজনে সব সময় সোচ্চার। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা থেকে শুরু করে একজন শিক্ষার্থী ঠিকঠাকভাবে পড়াশোনার জন্য যত ধরনের সুযোগ-সুবিধার প্রয়োজন, আমরা তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চটুকু কাজ করছি।’
আরও বলেন, ‘এবার আমরা শিক্ষার্থীর ফর্ম ফিলাপে আর্থিকভাবে যতটুকু সহযোগিতা করেছি।এ আর্থিক সহযোগিতার ব্যবস্থাপনা করেন কলেজ শাখা ছাত্রদলের ১নং আহবায়ক,ফরহাদ হোসেন সোহাগ।
কলেজের যেকোন শিক্ষার্থীর যেকোন প্রয়োজনে, আমরা সহযোগিতা করতে ছাত্রদল সর্বদা প্রস্তুত।এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

