বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখায় গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে গ্রাহক সভা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার || উলিপুর

দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে এক গ্রাহক সভার আয়োজন করেছে।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১২টায় উলিপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এ.এস.এম সাখাওয়াত হোসাইন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জনাব সায়েদুর রহমান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অঃদাঃ) জনাব শাহেনাজ আখতার উপজেলা প্রশিক্ষক রফিক আহমেদ, এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ ফজলুল কবির

সভায় বক্তারা বলেন,

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান, সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং স্বনির্ভর সমাজ গঠনে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারা আরও বলেন,
গ্রাহক সেবা পক্ষের মূল উদ্দেশ্য হলো—গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাদের সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করা।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তারুণ্যের উৎসব ২০২৫—নতুন বাংলাদেশ স্লোগানে উজ্জীবিত হয়ে বক্তারা দেশের উন্নয়ন অভিযাত্রায় ব্যাংকের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার ক্রয়কারী গ্রাহকদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]