বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

আট বছরের হৃদয়ের কাঁধে ছয়জনের সংসার, স্কুলের বদলে গ্যারেজে শিশুশ্রম

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

হূমায়ুন কবীর সূর্য, কুড়িগ্রাম

যে বয়সে বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে ওঠার কথা—সেই বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আট বছরের শিশু হৃদয় চন্দ্র সরকার। কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগদহ গ্রামের এই শিশুর দিন কাটছে মোটরসাইকেল গ্যারেজের পোড়া মবিল আর কালির মধ্যে।

দারিদ্র্যের নির্মম বাস্তবতায় ছয় সদস্যের পরিবারের অন্যতম প্রধান ভরসা এখন ছোট্ট হৃদয়।

বিজ্ঞাপন

হৃদয়ের বাবা সুশান্ত কুমার সরকার শারীরিক প্রতিবন্ধী। তার চার সন্তানের মধ্যে আরও দুজন জন্মগতভাবে প্রতিবন্ধী। শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না সুশান্ত। বাধ্য হয়ে চিলমারী উপজেলার একটি রুটি কারখানায় কাজ করলেও সামান্য যে আয় করেন, তা দিয়ে সংসারের প্রয়োজন মেটানো কঠিন।

অন্যদিকে, মা শিখা রানী অন্যের বাড়িতে কাজ করে যা আয় করেন, তা দিয়ে কোনোভাবে সন্তানদের দুবেলা খাবার জোগানোর চেষ্টা করেন। কিন্তু অভাবের সংসারে নিত্যদিনের প্রয়োজন মেটানোই যখন কঠিন, তখন পড়াশোনা চালিয়ে যাওয়া যেন বিলাসিতা।

তাই মাত্র আট বছর বয়সেই গ্যারেজে কাজে নামতে হয়েছে হৃদয়কে। উলিপুর শহরের একটি মোটরসাইকেল গ্যারেজে সারাদিন শ্রম দিয়ে যে সামান্য টাকা আয় করে, সেটিই এখন পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা।

আক্ষেপ করে হৃদয় বলে, “বাবা পঙ্গু, আমার ভাইগুলোও পঙ্গু। পরিবারের জন্য আমাকে এই গ্যারেজে কাজ করতে হচ্ছে।”

হৃদয়ের বাবা সুশান্ত কুমার সরকার বলেন, “আমি আর দশটা মানুষের মতো কাজ করতে পারি না। নিরুপায় হয়ে বড় ছেলেটাকে গ্যারেজে কাজে দিয়েছি।”

মা শিখা রানী চোখের জল মুছে বলেন, “সন্তানেরা ভালোমন্দ খেতে চায়, দিতে পারি না। তখন বুকটা ফেটে যায়।”

গ্যারেজের মালিক আশরাফুল ইসলাম বলেন, শিশুটি অত্যন্ত দরিদ্র পরিবারের। তার বাবা প্রতিবন্ধী হওয়ায় বাধ্য হয়েই অল্প বয়সে তাকে কঠিন এই কাজে আসতে হয়েছে।

স্থানীয় গুনাইগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সোলায়মান আলী বলেন, “পরিবারটিতে তিনজন প্রতিবন্ধী রয়েছে। বর্তমানে এই শিশুটিই সংসার চালাচ্ছে। ইউনিয়ন পরিষদ থেকে সাধ্যমতো সহযোগিতা করি। তবে কোনো সহৃদয়বান ব্যক্তি পাশে দাঁড়ালে পরিবারটি স্বাচ্ছন্দ্যে চলতে পারত।”

হৃদয়ের গল্প শুধু একটি দরিদ্র পরিবারের গল্প নয়; এটি আমাদের সমাজের এমন এক বাস্তবতা, যেখানে শৈশবের স্বপ্নকে বিসর্জন দিয়ে ক্ষুধার কাছে হার মানতে হয় অনেক শিশুকে।

হৃদয়ের মতো শিশুর হাতে বই-খাতা তুলে দিতে পরিবারটির পাশে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]