বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

অ্যাশেজে বাজবলের সামনে ন্যাচারাল ক্রিকেটই খেলবে অস্ট্রেলিয়া: অ্যালেক্স ক্যারি

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

আসন্ন অ্যাশেজে ইংল্যান্ডের বাজবলের সামনে অস্ট্রেলিয়া তাদের ন্যাচারাল ক্রিকেটটাই খেলবে, পরিবর্তন হবে না খেলার ধরণে। এমনটাই জানিয়েছেন অজি উইকেট কিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। পাশাপাশি ফর্মের তুঙ্গে থাকা জো রুটকে নিয়ে কোন চাপ অনুভব করছেন না তিনি। সবশেষ চার অ্যাশেজ ধরে ঐতিহ্যবাহী ট্রফিটি রয়েছে অস্ট্রেলিয়ার কাছেই।

অ্যাশেজ শুরু হতে বাকি এখনও তিন মাস। অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট শুরু আগেই উত্তাপ ছড়াচ্ছে মর্যাদার এই সিরিজ। সবশেষ চার অ্যাশেজের দুটিতেই জিতে আধিপত্যটা অস্ট্রেলিয়ার দখলে। বাকি দুটি ড্র। চার সিরিজ ধরেই ট্রফিটা রয়েছে অজিদের কাছেই। ২০১৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। এবার সেই ঐতিয্যবাহী ট্রফিটি পুনরুদ্ধারের মিশনে নামবে স্টোকসের দল।

২০২২ সালের পর আমূল পরিবর্তন আসে ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে। ব্রেন্ডন ম্যাককালাম কোচের দায়িত্ব নেয়ার পর থেকে আগ্রাসী মনোভাবে টেস্ট ক্রিকেট খেলছে ইংলিশরা, যা বাজবল নামে পরিচিত।

বিজ্ঞাপন

তবে এই বাজবল নিয়ে একেবারেই চিন্তিত নন অজি ক্রিকেটার অ্যালেক্স ক্যারি। ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের সামনে ভিন্ন কিছু করার চেষ্টা করবে না অস্ট্রেলিয়া। সবশেষ অ্যাশেজেই ইংলিশদের খেলার ধরণ নিয়ে আলোচনা হয় অজিদের ড্রেসিংরুমে। বাজবলের সামনে কামিন্সের দল তাদের ন্যাচারাল ক্রিকেটটাই খেলবে বলে জানিয়েছেন ক্যারি।

অ্যাশেজের আগেই দুর্দান্ত ফর্মে আছেন জো রুট। ভারতের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করে পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে। এখন শুধুই সামনে আছেন মাষ্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। ফর্মের তুঙ্গে থাকলেও রুটকে নিয়ে ভাবছেন না ক্যারি। টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহককে নিয়ে কোন চাপ অনুভব করছেন না এই কিপার ব্যাটার।

উল্লেখ্য, ঘরের মাঠে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর সেই সিরিজ ড্র করেছে ইংল্যান্ড। অন্যদিকে উইন্ডিজকে তাদের মাঠেই হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। আগামী ২১ নভেম্বর পার্থ স্টেডিয়ামে শুরু হবে ঐতিহ্যবাহী অ্যাশেজের প্রথম টেস্ট।

বিজ্ঞাপন

আরও সংবাদ

রৌমারীতে ঘোড়দৌড়ের ফাইনালে হাজারো দর্শক, অংশ নেয় ৫০ ঘোড়া

অক্টোবর 26, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে হাজারো দর্শক সমবেত হন। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খঞ্জনমারা গ্রামে, কুটিরচর ইটভাটা-সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়। পল্লী প্রাণিচিকিৎসকদের উদ্যোগে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। ফাইনালে মোট পাঁচটি দৌড় অনুষ্ঠিত […]

উলিপুরে ১৬ দলের হাডুডু টুর্নামেন্ট ঘিরে উৎসবের আমেজ

অক্টোবর 26, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬। এতে উলিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার ১৬টি দল অংশ নিচ্ছে। রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আয়োজন করেছে নতুন […]

উলিপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বকুলতলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

অক্টোবর 16, 2026

টাইব্রেকারে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে ৫–৪ গোলে হারিয়েছে দলটি নুর মোহাম্মদ রোকন, উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে নারিকেলবাড়ী অনুসন্ধান সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নারিকেলবাড়ী পণ্ডিত মহিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৫–৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বকুলতলা স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই কয়েকটি […]