বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

অবহেলিত সড়ক মেরামত ও সিসি ঢালাইয়ের দাবি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড দেওয়ানেরখামার গ্রামের দীর্ঘদিনের অবহেলিত একটি সড়ক মেরামত ও সিসি ঢালাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ দাবির প্রেক্ষিতে এলাকাবাসীর পক্ষে বায়তুল জান্নাত জামে মসজিদের সভাপতি মোঃ বজলুর রশীদ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন।

তিনি জানান, সদর ইউনিয়নের দক্ষিন দেওয়ানেরখামার সাহা ফিলিং তেলের পাম্পের পূর্ব দিক থেকে মরহুম আব্দুর রাজ্জাকের বাড়ি হয়ে উত্তরে বায়তুল জান্নাত জামে মসজিদ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সদর ইউনিয়ন কার্যালয় থেকে মাত্র দুই কিলোমিটার দূরে হলেও প্রায় ৩ হাজার মানুষের যাতায়াতের এ গুরুত্বপূর্ণ সড়কটিতে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় কর্দমাক্ত অবস্থা। এতে নিয়মিত দুর্ঘটনা ঘটে এবং স্থানীয়দের নানামুখী দুর্ভোগ পোহাতে হয়।

বিজ্ঞাপন

স্থানীয় শিক্ষার্থীরা জানান, প্রতিদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়ে তাদের চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। শুধু শিক্ষার্থী নয়, মুসুল্লি, চাকুরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষও এ সড়ক ব্যবহার করে। কিন্তু চলাচলের অনুপযোগী হওয়ায় জরুরি প্রয়োজনে অনেকেই ঘর থেকে বের হতে সাহস পান না। ফলে চিকিৎসা সেবা ও পড়াশোনার মতো মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে।

রাস্তাটির পাশে একটি পুকুর থাকায় সড়কের কিছু অংশ ভেঙে পড়ে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসীর দাবি, ওই অংশে দ্রুত গাইড ওয়াল নির্মাণ করে রাস্তা মেরামত ও সিসি ঢালাই করা হোক।

স্থানীয় আইকুমারী ভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদুল হক বাবু মাষ্টার, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আবুল হাসেম, মসজিদের খতিব ক্বারী মোঃ আব্দুর রহিম, ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান, কৃষক মোঃ ইউসুফ আলী, শিক্ষার্থী মোঃ আবু হানিফ, মোছাঃ হিমু খাতুন, মোঃ ফাহিম, মোছাঃ জুসি খাতুন, মোছাঃ জুঁই, মোঃ আরিফ হোসেন, মোঃ রোহানুর ইসলামসহ আরো অনেকে বলেন—
“সদর ইউনিয়নের বাসিন্দা হয়েও আমরা চলাচলের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।”

এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]