মাইদুল ইসলাম মামুন
পরিবেশ রক্ষায় দেশের বৃহত্তম তরুণ-নেতৃত্বাধীন পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এখন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজেও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে”– এই স্লোগানকে ধারণ করে একদল উদ্যমী ছাত্রী আজ থেকে নতুন শাখার সূচনা করেন।
শাখার প্রথম দিনেই গ্রীন ভয়েসের পক্ষ থেকে কলেজের সম্মানিত অধ্যক্ষ ও উপদেষ্টা কাজি শফিকুর রহমানকে জানানো হয় সবুজ শুভেচ্ছা। তিনি শুভেচ্ছা গ্রহণ করে ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান ও রবিউল ইসলাম রুবেল, জেলা সাধারণ সম্পাদক নুরনবী সরকার, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি তহ্নি বণিক, উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফারাজ সৌরভ, সহ-সভাপতি আকতারুলসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
সবুজ আন্দোলনের এই নবযাত্রায় উপস্থিত সকলে অঙ্গীকার করেন যে তারা শুধু ক্যাম্পাস নয়, আশপাশের সমাজকেও সবুজ, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত করে তুলবেন।
পোস্ট টি পড়া হয়েছে : 341
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

নভেম্বর 4, 2026
আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]

নভেম্বর 3, 2026
আহসান হাবীব নীলু , কুড়িগ্রাম ভূমিহীন পরিবার। ভিটেমাটির এক টুকরো জমিও নেই। অন্যের জমিতে ভাঙা চালাঘরে মাথা গুঁজে থাকা। সংসারের অভাব মোচন ও লেখাপড়ার খরচ জোগাতে দিনমজুরি, হোটেল বয় ও টিউশনির কাজ করেছেন কৌশিক। কিন্তু এক মুহূর্তের জন্যও লক্ষ্যচ্যুত হননি। সব বাধা পেরিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে এ প্লাসসহ জিপিএ-৫ অর্জন করেছেন বিশাল সরকার […]