Site icon হামার কুড়িগ্রাম

অটোর বেপরোয়া গতিতে শিশু সড়ক দুর্ঘটনায় নি-হ-ত

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু ওবাইদ ইসলাম হামিম (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত শিশু উপজেলার সদর ইউনিয়নের কেজি পাড়া এলাকার নাভিদ ইসলাম হিমেলের ছেলে। হামিম ওরিয়েন্ট ইনটেনশনাল চাইল্ড কেয়ার স্কুল এর পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ছোটবেলায় তার মা তাকে ছেড়ে চলে যাওয়ায় হামিমের বড় হওয়ার দায়িত্ব পড়ে লাবিব বাবা ও নানার উপর। গত বৃহস্পতিবার সে জয়মনিরহাট ইউনিয়নের নানার বাড়ি গিয়েছিল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সাইকেল চালিয়ে সড়ককাটা বাজারে (ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক) রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটো হামিমকে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় হামিমের মৃত্যু হয়। এই ঘটনার কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, ঘটনাটি কেউ জানায়নি। পুলিশ খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে।

Exit mobile version